ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যের সাথে সাথে গ্রামগঞ্জের উন্নয়নের স্বার্থে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা আহ্বান করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার বিকালে কালিয়াগঞ্জের ১৮ নং জেলা পরিষদের প্রার্থী অসীম ঘোষের সমর্থনে ডালিমগা এলাকায় একটি প্রকাশ্য নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এদিনের প্রকাশ্য নির্বাচনী জনসভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রধান কার্তিক পাল, ১৮নং জেলা পরিষদের প্রার্থী অসীম ঘোষ, উপ-পুরপতি বসন্ত রায়, কাউন্সিলার অমীত দেবগুপ্ত সহ আরো অনেকে। এদিনের প্রকাশ্য নির্বাচনী জনসভায় প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
এদিনের সভায় যোগ দিতে এসে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যখন মাঠে ঘাটে সাধারন মানুষের পাশে আছে সেই সময় বিরোধী ডান, বাম, রাম কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট নিয়ে ব্যস্ত। তাই পঞ্চায়েত নির্বাচন রাজ্যের সাথে সাথে গ্রামগঞ্জের উন্নয়নের স্বার্থে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা আহ্বান জানান তিনি।